শর্তাবলী
সর্বশেষ হালনাগাদঃ 05 Sep, 2026
অর্ডার ও পেমেন্ট
আমরা ক্যাশ অন ডেলিভারি (COD) এবং UddoktaPay-এর মাধ্যমে অনলাইন পেমেন্ট গ্রহণ করি। অর্ডার নিশ্চিত হওয়ার পর আপনার অ্যাকাউন্টের "আমার অর্ডার" পেজ থেকে অবস্থা দেখা যাবে।
দাম ও পণ্যের প্রাপ্যতা
বিশেষত messages.fresh সবজি, মাছ ও মাংসের দাম বাজারদর অনুযায়ী পরিবর্তিত হতে পারে। অর্ডার কনফার্ম হওয়ার সময়কার দামই চূড়ান্ত ধরা হবে। কোনো পণ্য স্টকে না থাকলে ডেলিভারির আগে আমরা যোগাযোগ করব।
ডেলিভারি
নির্বাচিত তারিখ ও সময়-স্লট অনুযায়ী ডেলিভারি দেওয়ার চেষ্টা করা হয়। আবহাওয়া, রাস্তার অবস্থা বা অনিবার্য কারণে সামান্য দেরি হতে পারে। ডেলিভারি নেওয়ার সময় ডেলিভারি ম্যানকে অর্ডার পেজে দেখানো OTP কোডটি দিতে হবে।
অর্ডার বাতিল ও রিটার্ন
ডেলিভারির আগে পর্যন্ত অর্ডার বাতিল করতে চাইলে আমাদের সাথে ফোনে যোগাযোগ করুন। messages.fresh পণ্য (সবজি/মাছ/মাংস) প্রকৃতিগত কারণে ডেলিভারির পরে ফেরত নেওয়া সম্ভব নয়, তবে পণ্যে কোনো সমস্যা থাকলে ডেলিভারির সময়ই ডেলিভারি ম্যানকে জানালে সমাধান করা হবে।
অ্যাকাউন্ট
ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করা অ্যাকাউন্টের নিরাপত্তার দায়িত্ব ব্যবহারকারীর নিজের। পাসওয়ার্ড কারো সাথে শেয়ার করবেন না।
শর্তাবলীর পরিবর্তন
প্রয়োজনে আমরা এই শর্তাবলী পরিবর্তন করতে পারি। বড় কোনো পরিবর্তন হলে ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।