প্রাইভেসি পলিসি

সর্বশেষ হালনাগাদঃ 05 Sep, 2026

আমরা কী তথ্য সংগ্রহ করি

অ্যাকাউন্ট তৈরি বা অর্ডার করার সময় আমরা আপনার নাম, ফোন নম্বর, ঠিকানা এবং (দিলে) ইমেইল সংগ্রহ করি। এই তথ্য শুধুমাত্র আপনার অর্ডার প্রসেস ও ডেলিভারি করার জন্য ব্যবহৃত হয়।

তথ্য কীভাবে ব্যবহৃত হয়

  • অর্ডার নিশ্চিতকরণ ও ডেলিভারির জন্য
  • অর্ডার সম্পর্কিত যোগাযোগ (SMS/ইমেইল)-এর জন্য
  • ডেলিভারি ম্যানকে গ্রাহকের ঠিকানা ও ফোন নম্বর জানানোর জন্য
  • গ্রাহক সেবার মান উন্নত করার জন্য

পেমেন্ট তথ্য

অনলাইন পেমেন্টের ক্ষেত্রে আমরা UddoktaPay ব্যবহার করি। আপনার কার্ড/মোবাইল ব্যাংকিং তথ্য আমাদের সার্ভারে সংরক্ষিত হয় না — পেমেন্ট গেটওয়ে সরাসরি এই তথ্য প্রসেস করে।

তথ্য শেয়ারিং

আপনার তথ্য তৃতীয় কোনো পক্ষের কাছে বিক্রি বা শেয়ার করা হয় না। শুধুমাত্র অর্ডার ডেলিভারির জন্য প্রয়োজনীয় তথ্য (নাম, ফোন, ঠিকানা) আমাদের ডেলিভারি ম্যানের সাথে শেয়ার করা হয়।

আপনার অধিকার

আপনি যেকোনো সময় আপনার প্রোফাইল পেজ থেকে নিজের তথ্য দেখতে, পরিবর্তন করতে বা অ্যাকাউন্ট মুছে ফেলতে পারবেন।

যোগাযোগ

প্রাইভেসি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগাযোগ করুনঃ info@aftabnagarbazar.com অথবা ০১৭০০-০০০০০০।